1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৬০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের মাঝে বিক্রি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব ব্যারেলে মোট ৫ হাজার ৬০০ লিটার ডিজেল ছিল, যা পরবর্তীতে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ইং উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া তনাই মোল্লার গদি থেকে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মজুত রাখা এসব জ্বালানি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট