1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ: থানতলী এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে Explosive Substances Act, 1908-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশের কর্মকর্তারা জানান, এলাকায় গ্যাং কালচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট