
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব ও পশ্চিমের যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির ২০২৬’ আজ বুধবার (১ এপ্রিল) রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত কর্মী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে প্রশিক্ষণ,আলোচনা, দারসুল কুরআন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে প্রেরণার সঞ্চার হয়।
শিবিরে দারসুল কুরআন পেশ করেন রাজশাহী মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা রহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম সভাপতি রেজাউন ইসলাম ও পূর্ব সভাপতি আব্দুর রব। শিবির পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা সভাপতি মোঃ রেজাউন ইসলাম ও মোঃ আব্দুর রব। ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল মমিন ও আতাউর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রশ্নোত্তর পর্বে তিনি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত কর্মী গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। তিনি বলেন, “একজন কর্মীকে শুধু সংগঠনের জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধই একজন আদর্শ কর্মীর মূল শক্তি।” তাঁর বক্তব্যে কর্মীদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও (রাজশাহী তত্ত্বাবধায়ক) হাফেজ আবু মুসা, ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি ও প্রচার সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শিবিরের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন মেহমান বিভাগে আমির মুহতাদি ও ফয়সাল আহমেদ, খাদ্য বিভাগে নাজমুস সাকিব ও আব্দুল জব্বার, শৃঙ্খলা বিভাগে আব্দুল্লাহ কাফি ও হাফেজ শাহাদাত, চিকিৎসা বিভাগে ডাঃ ওয়াহেদ খান রুবেল ও মাহফুজুর রহমান ইমন, প্রচার ও মিডিয়া বিভাগে আহসান হাবিব, হাফেজ আব্দুর রাকিব ও ইখলাস কাজী এবং পানি ও স্যানিটেশন বিভাগে বেলাল উদ্দিন ও খন্দকার রহমান দায়িত্ব পালন করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমে শিবিরটি সুশৃঙ্খল ও সফল হয়েছে।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন প্রশিক্ষণ সেশন, আলোচনা ও দিকনির্দেশনামূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ইসলামী আন্দোলনের আদর্শ, নৈতিকতা ও সমাজসেবার প্রতি নতুন করে অনুপ্রাণিত হয়েছেন। সংগঠনের নেতৃত্ব মনে করেন, এ ধরনের শিক্ষা শিবির ভবিষ্যতে আরও বেশি সৎ ও যোগ্য কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।