1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

তেল পাচারের ভিডিও করায় সদরপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হা’ম’লা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের সদরপুরে তেল পাচারের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এমনকি থানায় অভিযোগ দিতে গিয়েও হামলার শিকার হয়েছেন তারা, যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সদরপুর থানা চত্বরে হামলার শিকার হন চ্যানেল এস-এর সাংবাদিক তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা এলাকায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলে সামী মোল্যার তেল পাচারের ভিডিও ধারণ করতে গেলে তারা প্রথম দফায় হামলার শিকার হন। পরে এ ঘটনায় তারা সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা আরও জানান, অভিযোগ দায়েরের পর শনিবার সকাল ১০টার দিকে থানায় গেলে অভিযুক্ত ডিলার ও তার সহযোগীরা থানার চত্বরে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকরা থানা চত্বরের সামনে সড়কে অবস্থান নিলে রফিকুল ইসলাম মন্টু ও তার সহযোগী মোস্তাকি বাবু তৃতীয় দফায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, “হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট