
মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট বাজার এলাকায় এক বিশেষ অভিযানে প্রায় ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার ( ৮ এপ্রিল ) গভীররাতে কয়ারিয়া ইউনিয়নের বাজারে প্রশাসন অভিযান পরিচালনা করে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিপুল পরিমাণ জাটকা আজ সকাল ৮:৩০ মিনিটে কালকিনি উপজেলার ১৪টি এতিমখানার মাঝে এসকল ইলিশ মাছ তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন উপস্থিত থেকে এতিমখানা কর্তৃপক্ষের কাছে এসব মাছ হস্তান্তর করেন। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় জাটকা বিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।