1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

“স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউট দিবস। দিবসটি উপলক্ষে আজ ৮ এপ্রিল, ২০২৬ইং সকালে জেলা প্রশাসন ও জেলা স্কাউটসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো:মুসা জঙ্গী।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন “তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটরা সবসময় সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট