1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নয়ন হাওলাদারের বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে ওঠে রবিউল। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া প্রায় ১ লাখ ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট