1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মাদারীপুরে স্কুল ফিডিং খাদ্য খেয়ে অসুস্থ ১৭ শিক্ষার্থী

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্য খেয়ে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার স্কুলে বিতরণ করা খাদ্য গ্রহণের পর শিক্ষার্থীরা অসুস্থতা অনুভব করলে দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবার বিশ্ব খাদ্য সংস্থার (WFP) সহায়তায় সরবরাহ করা হয়, যা দিনাজপুরের একটি কারখানায় প্রস্তুত করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট