
মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজৈর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভিন্ন ভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. সজিব মোল্লা (২৫), পিতা: নাজির মোল্লা, পশ্চিম রাজৈর
২. লিসান শেখ (২৪), পিতা: সাদী শেখ, স্বরমঙ্গল
৩. আনোয়ার মাতুব্বার (৪৫), পিতা: আজিজ মাতুব্বার
৪. মোঃ শামিম মাতুব্বার (৩০), পিতা: আতিয়ার মাতুব্বার
৫. মোঃ খোকন কাজী (৪০), পিতা: মৃত সাহেব আলী গাজী
৬. পান্নু কাজী (৪৩), পিতা: মৃত সাহেব আলী গাজী
৭. সাজু হাওলাদার (১৯), পিতা: টুকু হাওলাদার, ঘোষালকান্দি
৮. কামরুন নাহার হ্যাপি (৪০), স্বামী: আলমগীর ঢালী, নরেরকান্দি
৯. নাসির শেখ (৫০), পিতা: মৃত আজিজ শেখ, বোয়ালদী সাতবাড়িয়া
১০. রাসেল শেখ (২০), পিতা: হালিম শেখ, তপারকান্দি, মুকসুদপুর, গোপালগঞ্জ
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতরা চোর চক্র, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি। এছাড়া জেলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।