1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে হামলা, আহত ১

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে এক নারীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার আশা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।জানা যায়, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পূর্ব খাবাসপুরের মোড় এলাকায় একটি স্কুল সংলগ্ন পিং শোরুমে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাইদা আফসানা তিথি নামে এক নারী তার স্বামী সাইফুল ইসলাম হৃদয়কে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার আশার ওপর হামলা চালায়।হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহরিয়ার আশার মাথায় এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর জখম হন। এতে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।আহত শাহরিয়ার আশা বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফরিদ মিয়ার কন্যা বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পিং শোরুমটি দখল নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট