1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তানজিমুল হাসান কায়েসের শুভেচ্ছা বার্তা

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জাহিদ হোসেন সজল, ফরিদপুর:

দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি এক বার্তায় বলেন, “নতুন দিনে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ।” তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। নতুন বছরের প্রেরণায় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট