1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর মডেল থানা ও কালকিনি থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা ও কালকিনি থানার নেতৃত্বে পৃথক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে সদর মডেল থানায় ২টি সিআর পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার ৭ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কালকিনি থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, একটি সিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট