1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সৌদিআরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনার দাবি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সৌদিআরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনার দাবি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোবাহান খাঁ (২৯) মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁ’র ছেলে।

জানা গেছে, সোবাহানের পরিবার বর্তমানে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তার সংসারে স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে যান সোবাহান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

গত ৭ এপ্রিল সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সোবাহানের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে পরিবারটির আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট