1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মানবপাচার মামলায় শিবচরে পুত্রবধূ-শ্বশুর গ্রেফতার

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন তানিয়া বেগম, শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী এবং সালাম মোল্লা, সোবাহান মোল্লার বাবা।

সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা ও স্ত্রীসহ মোট ৮ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট