1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

লেবাননে নিহত প্রবাসী দীপালি আক্তারের পরিবারের পাশে চরভদ্রাসন কৃষি অফিস

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত প্রবাসী নারী দীপালি আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অফিস। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে নিহতের ভাই শেখ সেকান্দারের হাতে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ প্রদান করেন। সহায়তার অংশ হিসেবে পরিবারের জন্য দেওয়া হয় উফশী আউশ ধান বীজ (ব্রি ধান-৯৮) ২০ কেজি, পাটবীজ (জেআরও-৫২৪) ১ কেজি, ডিএপি সার ৫০ কেজি এবং এমওপি সার ৫০ কেজি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বলেন, “প্রবাসে নিহত দীপালি আক্তারের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। কৃষিকাজে সহায়তার মাধ্যমে পরিবারটিকে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, উপজেলা কৃষি অফিস ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট