1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল বন্ধ ঘোষণা, ভাঙচুর ও সড়ক অবরোধ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত বিলকিস বেগম ছিলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী।

তিনি পিঠে ফোড়া ও তীব্র ব্যথাজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল )সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং মাদারীপুর–শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, হাসপাতালের বৈধতা ও চিকিৎসকের বিষয় যাচাই করা হচ্ছে এবং অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন কেআই হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

স্বজনদের অভিযোগ, বুধবার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক অপারেশন কক্ষ থেকে পালিয়ে যান। পরে রোগীকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট