1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক

এ কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছপুয়া রাস্তার মাথায় আল আমিন পেট্রোল পাম্পের পেছনের একটি জমিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট