1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মাদারীপুর কালকিনিতে ব্যাটারি চালিত ভ্যান চাঁপায় শিশু নিহত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বেপরোয়া ব্যাটারি চালিত ভ্যান চাঁপায় মাদারীপুরের কালকিনিতে মো. জাকারিয়া সরদার-(৩) নামে এক শিশু নিহত হয়েছে। নি*হত জাকারিয়া উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নারকেলী কানুরগাও গ্রামের মে. রাজিব সরদারের ছেলে। এই ঘটনার পরে ঘাতক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ। নি*হত ওই শিশুর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্হানীয় সুত্রে যায়, উপজেলার খাসেরহাট বাজারের ডেকোরেটরের মালামাল নিয়ে বৃহস্পতিবার সকালে ভ্যান চালক আল আমিন নারকেলী কানুরগাও গ্রামের একটি বিয়ে বাড়িতে যান। বিয়ে বাড়িতে ওই ভ্যান চালক ডেকোরেটরের মালামাল রেখে বেপরোয়া গতিতে খাসেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। এসময় নিহত ওই শিশু তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত গতিতে এসে ভ্যান চালক তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত্যু ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট