1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনার ১৯ দিন পর যুবকের মৃত্যু

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাদারীপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্বাস বেপারী নামে এক যুবক দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল ) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আব্বাস বেপারী মাদারীপুর সদর উপজেলার হরীকুমারিয়া( স্টেডিয়াম রোড )এলাকার বাসিন্দা এবং মালেক বেপারীর ছেলে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার ৬ এপ্রিল রাতে মাদারীপুর সদর থানার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল ) সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর এ এস আই মো. আবুল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে মাদারীপুর সদর থানা হেফাজতে রেখেছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর নিহিত আব্বাসের মা লিখিতভাবে অভিযোগ দিয়েছে।দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

মোটরসাইকেল চালকের নাম হাবিব ফরাজী (২২)। তিনি মাদারীপুর সদরের পাকদী এলাকার খলিল ফরাজীর ছেলে বলে জানা গেছে।

এদিকে আব্বাস বেপারীর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে সড়কে ঝরছে হাজারো প্রাণ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট