1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ব্র‍্যাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে রাজবাড়ীর বহরপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোহন রায়হানের সভাপতিত্বে এ কর্মশালায় আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. কামরুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার (চুয়াডাঙ্গা)।

কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বীজ আলু, হাইব্রিড ধান, উপশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজি বীজের আধুনিক উৎপাদন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যান্ড মনিটরিং অফিসার মোছা. সানোয়ারা, টিএসও সুব্রত কুমার পাল (ফরিদপুর-১), উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুমা আক্তার ও বর্ণা সুলতানা, টিএসও মো. নুর আলম (ফরিদপুর)।

কর্মশালায় প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আমন মৌসুমের হাইব্রিড ব্র্যাক রাজা ধান বিতরণ করা হয়। কৃষকরা আধুনিক প্রযুক্তি গ্রহণের পাশাপাশি ব্র্যাক সিডের বিভিন্ন পণ্য ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট