
পাবনা সদর উপজেলা ভূমি অফিসে অভিযোগ দাখিলের হোয়াটসঅ্যাপ নম্বর সম্বলিত ব্যানার উদ্বোধন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ এর নির্দেশনায় স্থাপিত ব্যানারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় আরও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
গোপনীয়ভাবে উপযুক্ত স্থানে অভিযোগ প্রেরণের এই ব্যবস্থা দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণে সহায়ক হবে বলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।