
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় রিলি বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গোল্ডেন লাইন পরিবহনের সংশ্লিষ্ট কয়েকটি বাস আটক করে রাখেন, এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পরবর্তীতে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।