1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ডাসারে ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ 

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের ডাসার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চাল পাচারের সময় একটি ট্রাকসহ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ এই ট্রাকটি আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত চালবোঝাই ট্রাকটি বর্তমানে ডাসার থানা হেফাজতে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দুস্থদের খাদ্য সহায়তা হিসেবে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই চাল বিতরণ করা হয়। পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে সাধারণ চালের সাথে ভিটামিন ও প্রোটিন মিশ্রিত করে এই চালগুলো বিশেষভাবে বস্তাবন্দি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, সরকারি এই বিশেষ চাল খোলা বাজারে বিক্রি বা সাধারণ কোনো মিলের মাধ্যমে বাজারজাত করার কোনো সুযোগ নেই।

অভিযানের পর জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, গোপালগঞ্জে অবস্থিত তার নিজস্ব রাইস মিলে নেয়ার জন্যই চালগুলো ট্রাকে লোড করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই চাল বের করা যে ভুল হয়েছে, তা তিনি স্বীকার করেছেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাল উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট