1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নগরকান্দায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ নুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১২ পিস ইয়াবাসহ অন্তর কাজী (২১)পিতা, জাহাঙ্গীর কাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।

গতকাল শনিবার (২ মে) রাতে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত অন্তর কাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট