1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সদরপুরে ‘সুজন’-এর কবির সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুরে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উপজেলা কমিটি গঠন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪টায় সদরপুর বাজারের ‘চায়না পার্কে’ এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভা শেষে সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সদরপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। নবগঠিত ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কবির হোসাইনকে সভাপতি এবং আনিসুজ্জামান আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন সৈয়দ মাহমুদুজ্জামান, নাসিরুল আলম, শেখ মোঃ ছোবহান, আনোয়ার হোসেন, আবুল হোসেন, আমেনা মুন্নী, বাসুদেব সূত্রধর, ফওজিয়া আক্তারসহ আরও অনেকে।

দৈনিক ইনকিলাব পত্রিকার সদরপুর উপজেলা সংবাদদাতা কবির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন ফরিদপুর জেলা কমিটি সভাপতি মোঃ লিয়াকত আলী কামাল, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান, কবি ও প্রাবন্ধিক রেজাউল করিম বাবু (গাংচিল বাবু), সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু।

এছাড়াও স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। গণতন্ত্রকে শক্তিশালী করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেলে দেশের উন্নয়ন টেকসই হবে। তারা আরও আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির মাধ্যমে সদরপুর উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করার আন্দোলনে গতি আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট