1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের সড়ক উদ্বোধন ও চেক বিতরণ, সীমান্ত নিরাপত্তা ও কৃষি ইস্যুতে মতবিনিময়

পোরশা( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় সড়ক উদ্বোধন, অসহায় মানুষের মাঝে চেক বিতরণ এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর সড়কের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান সীমান্ত এলাকায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, কৃষকদের ধান তলিয়ে যাওয়ার সমস্যা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় নিতপুর সীমান্তের অধিনায়ক ও বিজিবি সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময়ও করেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নে দলীয় নেতৃত্বের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন সংসদ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর সীমান্ত অধিনায়ক সুবেদার মোঃ আব্দুল জব্বার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট