1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

কালকিনির ‘সন্ত্রাসের আতঙ্ক’ ফয়সাল তালুকদার ঢাকায় গ্রেফতার, ১৭ মামলার আসামি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়ানোর চেষ্টা করলেও পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার একাধিক ইউনিয়নে আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনাতেও স্থানীয়দের সন্দেহ তার দিকেই রয়েছে।

ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবরে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট