1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

পাবনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব ছুফি উল্লাহ যোগদান ও দায়িত্বভার গ্রহণ

মোঃ হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) পাবনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, পাবনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) জনাব সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট