1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

মাদারীপুরে জাতীয় নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ১০ মে) বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের বিভাগে মাদারীপুর সদর উপজেলা এবং মেয়েদের বিভাগে শিবচর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা ক্রীড়া কর্মকর্তা আনিসুর রহমানসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খেলোয়াড়দের ক্রীড়া চর্চায় আরও উৎসাহিত করার আহ্বান জানান অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট