1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সদরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বাণিজ্যিক স্পেস ভাড়ার গণবিজ্ঞপ্তি প্রকাশ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলার বাণিজ্যিক স্পেস/দোকান ভাড়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদন আহ্বান করা হয়েছে।

🗓️ আবেদন ফরম বিতরণ:

১৯ মে ২০২৬ থেকে ০৫ জুন ২০২৬ পর্যন্ত (অফিস চলাকালীন)

🗓️ আবেদন জমাদানের শেষ সময়:

০৭ জুন ২০২৬, দুপুর ২টা পর্যন্ত

📍 আবেদন জমাদানের স্থান:

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নির্ধারিত বাক্স

📂 আবেদন ফরম খোলা হবে:

০৮ জুন ২০২৬, দুপুর ২:১৫ মিনিটে

⏳ দোকান ভাড়ার মেয়াদ:

বরাদ্দের তারিখ হতে ২ বছর

ন্যূনতম ভাড়া:

▪️ নিচ তলার বাণিজ্যিক স্পেস: প্রতি স্কয়ার ফুট ২০ টাকা

▪️ দ্বিতীয় তলার বাণিজ্যিক স্পেস: প্রতি স্কয়ার ফুট ২০ টাকা

▪️ জামানত: প্রতি ফ্লোরের জন্য ৫,০০,০০০ টাকা

আবেদনপত্রের মূল্য:

১,০০০ টাকা মাত্র

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি ও জেনারেটর বিল ভাড়াটিয়াকে বহন করতে হবে। এছাড়া দোকানে কোনো অবৈধ, রাষ্ট্রবিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ দরদাতার অনুকূলে দোকান বরাদ্দ প্রদান করা হবে এবং নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সদরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট