1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চরভদ্রাসনে হেরোইন ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার 

মোঃ নুরুল ইসলাম, ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (২৪ মে ২০২৬) রাতভর পরিচালিত এসব অভিযানে মোট তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন হতে ব্যাপারীর দোকানগামী সড়কের বাচ্চু শিকদারের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এসআই রফিকুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এ সময় আশিকুর রহমান তাজ (২৪), পিতা- শেখ আতিয়ার হোসেনকে ১০ পুরিয়া (০.৮৪ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১১ দায়ের করে রবিবার দুপুর ১২টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে এমপি ডাঙ্গী ঘাট সংলগ্ন এলাকা থেকে ৮ পুরিয়া (০.৪৬ গ্রাম) হেরোইনসহ সাকিব শেখ (২৩), পিতা- মঞ্জু শেখ, সাং- কমলাপুর রেললাইন সংলগ্ন, ফরিদপুরকে আটক করেন এসআই কাজী রিপন হোসেন। তার বিরুদ্ধেও মাদক মামলা নং-১১ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে চরভদ্রাসন বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে রমজান সরদার (২৬), পিতা- আনোয়ার সরদার, গ্রাম- লোহারটেক এবং সিরাজ মন্ডল (৪২), পিতা- শাহজাহান মন্ডল, গ্রাম- লোহারটেককে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-১৩ দায়ের করে রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাতভর বিশেষ অভিযানে হেরোইনসহ দুইজন ও গাঁজাসহ দুইজনকে আটক করে মোট চারজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

এ বিষয়ে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে রয়েছি। প্রতিদিনই আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের গ্রেফতার করা হচ্ছে। চরভদ্রাসনকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট