1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা(১৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের মোঃ আয়েশ উদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ R হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে মোঃ রফিক এর মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়।

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।

এসময় অপর মাদক ব্যবসায়ী কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়। এব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট