1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নকীব পরীক্ষায় তৃতীয় ফরিদপুরের মুফতি আবু নাসির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীদের মানোন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নকীব প্রার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় দারুল খেলাফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে বাছাইকৃত কর্মীরা প্রশিক্ষণ মজলিসে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২৯ জন কর্মীকে মানোন্নয়নের মাধ্যমে সংগঠনের সর্বোচ্চ স্তর ‘নকীব’ ঘোষণা করা হয়।

এ পরীক্ষায় লিখিত ও মৌখিক মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী। পরে তিনি সংগঠনের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নকীবদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।

শপথ অনুষ্ঠানে তিনি বলেন, “আপনাদের প্রতি আজ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দায়িত্ব অর্পিত হলো। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মহান দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশাবাদী। আপনাদের প্রতি দোয়া রইল।”

প্রশিক্ষণ ও শপথ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট