1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চয়েজ টিভির শিবচর প্রতিনিধি আহসান হাবীবের বাবার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

চয়েজ টিভি নিউজ ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবীব, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

চয়েজ টিভির শিবচর উপজেলা প্রতিনিধি আহসান হাবীবের বাবা আঃ মান্নান মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

মরহুম আঃ মান্নান মাস্টার মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজী লেদু চৌকিদার কান্দি গ্রামে জন্মগ্রহন করেন।তিনি শিবচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সহিত শিক্ষাকতা করেন।পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।মৃত্যুকালে তিনি ১ স্ত্রী,১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন,ছাত্রছাত্রী ও গুণগ্রাহী ব্যক্তিবর্গ রেখে গেছেন।

শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আহমেদ বেপারী চয়েজ টিভিকে বলেন,মরহুম আঃ মান্নান মাস্টার আমার প্রিয় শিক্ষক ছিলেন।তাঁর নিকট লেখাপড়া শিখেছি।তিনি অত্যন্ত গুনী একজন শিক্ষক ছিলেন।একবার কোন পড়া বুঝিয়ে দিলে দ্বিতীয়বার আর পড়া লাগতোনা।আমি স্যারের রুহের মাগফিরাত কামনা করছি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।এছাড়া,শিবচরের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম আঃ মান্নান মাস্টার ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল পৌনে সাতটায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট