1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শহীদ ওসমান শরীফ হাদিকে নিয়ে আপত্তিকর পোস্ট: টেকনাফ থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ইয়াহিয়া খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইয়াহিয়া খান তার ফেসবুক প্রোফাইলে শহীদ হাদির মৃত্যুর পর ‘আউট’ লিখে একটি পোস্ট দেন। এছাড়া আরেকটি পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি ও বরেণ্য ব্যক্তিদের পাশে শহীদ হাদির দাফন নিয়ে আপত্তি তুলে তাকে ‘জঙ্গি’ হিসেবে আখ্যা দেন।

ওই পোস্টে তিনি লেখেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাদপ্রতিম শিক্ষকদের জন্য সংরক্ষিত। এখানে শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, দুই সাবেক উপাচার্যসহ খ্যাতিমান শিক্ষাবিদরা। এখানে কোনো জঙ্গির কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো দিন ক্ষমা করবে না।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াহিয়া খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট