1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নওগাঁয় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে জেলার বদলগাছি থানাধীন থুপ শহর গ্রাম এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল থুপ শহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাদ্দাম হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তার হেফাজত থেকে অবৈধ ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট