1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লুর বিভাগীয় সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা ভ্যালি রিসোর্ট প্রাঙ্গণে ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লুর উদ্যোগে এক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লুর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু ফরিদপুর বিভাগের আহ্বায়ক জনাব মো. ফরহাদুল ইসলাম (ডেসটিনি ফরহাদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক জনাব এম. এ. মোতালিব এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান কাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. রাসেল মিয়া, মো. শাহজাহান কবির, ঢালী আব্দুস সালাম, আব্দুর রহিম মাস্টার, রফিকুল আলম, শহিদুল ইসলাম সাগর, জয়নাল মিনা, দেবাশীষ দাস বাপ্পি, ধরানাথ রায়, মুস্তাফিজুর রহমান (রনি)সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিভাগীয় সম্মেলনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য শর্ট পিস ক্রিকেট খেলা, মহিলাদের বালিশ বদল খেলাসহ বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব খেলায় নারী ও পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর ও গোপালগঞ্জ সম্মিলিত দল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনের পাশাপাশি এই ধরনের বিনোদনমূলক খেলাধুলার আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট