1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, একই ইউনিটের আরেক সহ-সভাপতি রেজাউল করিম রেজা এবং পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। বিষয়টি দলীয় ফোরামে পর্যালোচনা শেষে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এছাড়া বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন,

“দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট