1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

কানাইপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল ধারাল অস্ত্র উদ্ধার, যৌথ অভিযানে সেনাবাহিনী

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুরে অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পাশে একটি পুকুরে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুকুরে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, নাশকতার উদ্দেশ্যে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্রের মাধ্যমে পুকুরের পানি অপসারণ করা হয়। পরে পানি বেশি থাকায় ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে চারটি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—চারটি বিদেশি পিস্তল, দুটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, দুটি কার্তুজ, বিভিন্ন আকারের প্রায় ১০০টি ধারাল অস্ত্র, আটটি চাইনিজ কুড়াল এবং শরকির ধারাল অংশ।

মেজর সোহেল আহমেদ আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে কোনো থানায় লুট হওয়া পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের মিল পাওয়া যায়নি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট