1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে নগরকান্দায় শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় ও শ্রীরামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার কোনো বিকল্প নেই।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ বদরুজ্জামান মোল্যা (তারা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসিম কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও প্যারেডের মাধ্যমে মাঠ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ প্রায় ৩০টি ইভেন্টে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বিকেলে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোল্যা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেলের শেষ ভাগে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট