1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

জনগণের প্রত্যাশা পূরণে সব মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ- শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিক ও ফলপ্রসূভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। তাই তাদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক, তবে সেখানে সরকার পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—জনগণ সরকারকে নির্বাচিত করেছে তাদের পাশে থাকার জন্য। সে কারণে প্রতিটি মন্ত্রণালয়কে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে।

বৈঠকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকারের এ নির্দেশনায় কর্মতৎপরতা বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট