1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

পোরশায় আগুনে পুড়ে ছাই অসহায় রহমত আলীর বাড়ি

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অসহায় মো. রহমত আলী (বাড়ু)-এর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেলে নিতপুর জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আশপাশে খেলাধুলা করা ছোট শিশুদের অসাবধানতার কারণেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী রহমত আলী বলেন, এলাকাবাসী যে কারণের কথা বলছেন, সেটিই সঠিক হতে পারে। হঠাৎ আগুনে তাঁর সবকিছু পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট