1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযানে সকল মালামাল ধ্বংস

হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

ঢাকার আশুলিয়ায় দীর্ঘদিন ধরে চালানো অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও সকল মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড এন্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় নিরাপত্তায় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিলো, ওই কারখানায় আমরা অভিযান চালিয়েছি র‍্যাবের সহায়তায়। এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত এবং শিশু খাদ্য আমরা উদ্ধার করে তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে, তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট