1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সদরপুরে মিলাদ মাহফিলের মাধ্যমে “বিয়াই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর শুভ উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার প্রাণকেন্দ্র পোস্ট অফিস সংলগ্ন কামাল মার্কেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে “বিয়াই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় দোয়া ও মিলাদ মাহফিল, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় ভোজনরসিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসার সফলতা এবং এলাকার মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সদরপুরে মানসম্মত খাবারের রেস্টুরেন্টের চাহিদা দীর্ঘদিনের। “বিয়াই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট” সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও উন্নতমানের খাবার সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, এখানে দেশীয় বিভিন্ন মুখরোচক খাবারের পাশাপাশি বিশেষভাবে বিয়াই বাড়ির ঐতিহ্যবাহী রান্নার স্বাদ গ্রাহকদের জন্য পরিবেশন করা হবে। উন্নত সেবা, পরিচ্ছন্ন পরিবেশ ও সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহই তাদের প্রধান লক্ষ্য।

এছাড়াও পরিবার ও বন্ধুদের নিয়ে আরামদায়কভাবে বসে খাবার উপভোগের জন্য রেস্টুরেন্টটিতে আধুনিক বসার ব্যবস্থা রাখা হয়েছে সেই সাথে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারি সেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান উদ্যোক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট