1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১

এ কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম(৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়। দুর্ঘটনা আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস সামনে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। পরে স্হানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশুসহ ৪ প্রাইভেটকার যাত্রীকে উদ্বার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরও চার যাত্রী মারা যান।আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট