1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার মামলার প্রধান আসামি আটক

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার মামলার প্রধান আসামি এনামুল দর্জি (৪০) কে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে তার নিজ এলাকা উত্তর ঝিকরহাটি থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এনামুল দর্জিকে এক নম্বর আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, আটক এনামুল দর্জির বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট