1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মাদারীপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় আব্বাস বেপারী নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে মাদারীপুর সদর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্বাস বেপারী ওই এলাকার বেপারী বাড়ির মালেক বেপারীর ছোট ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে থানার সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের পরামর্শ দেন।

এদিকে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মোটরসাইকেলটি জব্দ করে মাদারীপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট