1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মাদারীপুর শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদযাপন উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৭ এপ্রিল ) দুপুরে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে পুরাতন কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ অন্যান্যরা।

বক্তারা জাটকা সংরক্ষণ এবং ইলিশ সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। এ সময় জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ। তারা সকলকে নিয়ম মেনে মাছ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট