1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

নগরকান্দার ডাঙ্গীতে পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী ২০০ বছরের মেলা, দর্শনার্থীদের ঢল

মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া বটতলায় পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বিশাল মেলা, যা এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছরের পুরনো এই মেলাটি গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। প্রতিবছরের মতো এবারও মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্যসামগ্রী, খেলনা, খাবারের দোকান এবং বিনোদনের আয়োজন মেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ মেলাটি স্থানীয়দের আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পুরনো ঐতিহ্যকে তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট