1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ১৯ এপ্রিল থেকে কার্যকর নতুন মূল্য

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ১৯ এপ্রিল থেকে কার্যকর নতুন মূল্য
ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্যতালিকা আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, অকটেন: ১৪০ টাকা (প্রতি লিটার), পেট্রোল: ১৩৫ টাকা (প্রতি লিটার),ডিজেল: ১১৫ টাকা (প্রতি লিটার),কেরোসিন: ১৩০ টাকা (প্রতি লিটার), এর আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট